সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৬৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী জজ নিয়োগের দশম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার লিখিত পরীক্ষায় ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার এই ফল প্রকাশ করেছে জুডিশিয়াল সার্ভিস কমিশন।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের উপসচিব মোহাম্মদ আল মামুন প্রথম আলোকে জানান, ২৭ ডিসেম্বর থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটে ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

এ বছরের ২০ মে দশম বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার ৯৩০ জন অংশ নেন। উত্তীর্ণ হন ১ হাজার ২২৫ জন। চলতি বছরের ৯ আগস্ট তাঁদের লিখিত পরীক্ষা শেষ হয়।