সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার খেজুরতলায় গুড়বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে বেলাল হোসেন (২২) নামের ট্রাকচালকের এক সহকারী নিহত হয়েছেন। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল সকাল ছয়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা এলাকায় ঢাকাগামী ট্রাকটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিহত বেলাল রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকার বাসিন্দা।  নাটোর প্রতিনিধি