সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের খানপুর মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় এক ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আসাদ উল্লাহ (৩২)। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, গতকাল বুধবার সকাল ছয়টার দিকে ট্রাকের চাকার নিচে জোগান (কাঠ) দিচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।