প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার কমিশন ওই মামলার অনুমোদন দিয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের উপপরিচালক হামিদুল হাসান শিগগিরই মামলা করবেন।
দুদকের সূত্র বলেছে, অনুমোদিত ওই মামলায় মো. সাইফুর রহমানের বিরুদ্ধে ৩৫ লাখ ৩৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে।