সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৪৫৬ জনকে নিয়োগের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে ৪৫৬ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল সোমবার দ্বিতীয় শ্রেণির এই পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ সাখাওয়াৎ হোসেন বলেন, চূড়ান্ত ফলে ৪৫৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তথ্যবিভ্রাটের কারণে চূড়ান্ত উত্তীর্ণ ৩০ জনের ফল স্থগিত রাখা হয়েছে।