প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের গরু আখ্যা দেওয়ার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে আবারও বিক্ষোভ হয়েছে।
গতকাল ক্লাস বর্জন করে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা সহকারী রেজিস্ট্রার এহসান হাবীবের শাস্তি দাবি করেন। পরে তাঁরা এহসান হাবীবের পদত্যাগের দাবিতে উপাচার্য মোহীত উল আলমের কাছে স্মারকলিপি দেন।
সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব বলেন, ‘আমি কবি। ফেসবুকের লেখাগুলো আমার কবিতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কোনো মন্তব্য করিনি। একটি ষড়যন্ত্রকারী দল বিষয়টির অপব্যাখ্যা করে শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা করছেন।’