সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শ্রুতিলেখকের সাহায্যে পরীক্ষা দিতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আ. রউফ চৌধুরী প্রথম আলোকে টেলিফোনে বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।