প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১৩-এর লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) একযোগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বৈধ প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (মোবাইলে ম্যাসেজ) মাধ্যমে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য বিবরণী।