সহকারী শিক্ষা কর্মকর্তার চারটি পদ খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তার ছয়টি পদের চারটিই খালি। ফলে বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে হিমশিম খেতে হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯৭টি সরকারি ও ৪৭টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলো পরিদর্শনের জন্য উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তার ছয়টি পদ রয়েছে। এর মধ্যে তিনটি পদ দীর্ঘ দিন ধরে শূন্য। গত মাসে আরও একটি পদ খালি হয়। উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মিলন মিয়া প্রথম আলোকে জানান, ‘পদগুলো খালি থাকায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’