সহজ ডট কমের নতুন অফার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রমণ ও টিকিটের অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডট কম সম্প্রতি নতুন অফার নিয়ে এসেছে। এর আওতায় বাসের টিকিটের ওপর মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে। টিকিটপ্রতি ১৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্রাহক www.shohoz.com এই ওয়েব ঠিকানায় গিয়ে, কল সেন্টার নম্বর ১৬৩৭৪-এ কল করে অথবা সহজের নির্ধারিত নিকটস্থ দোকানে গিয়ে অফারটি নিতে পারবেন। পাশাপাশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সহজ ডট কমের অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনার সময় অফারটি নেওয়া যাবে। টিকিট কেনার জন্য প্রয়োজনীয় সব তথ্য প্রদানের পর অফার কার্যকর হবে। বিজ্ঞপ্তি