সহজ শর্তে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের উৎপাদিত আম ও অন্যান্য ফলমূল প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষিভিত্তিক শিল্পের বিকাশে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংক ঢাকার এসএমই স্পেশাল অ্যান্ড প্রোগ্রামের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।
সভায় জেলা প্রশাসক মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক নুরুন নাহার। বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।