সহজ শর্তে ব্যাংকঋণ দিতে সংসদীয় কমিটির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সহজ শর্তে ব্যাংকঋণ দিয়ে তাঁদের কর্মসংস্থানে সহায়তার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে যোগ্যতা অনুসারে তাঁদের বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় গতকাল মঙ্গলবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রথম আলোকে বলেন, ন্যাশনাল সার্ভিস একটি যুগান্তকারী প্রকল্প। এটি পরীক্ষামূলকভাবে শুরু হলেও সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এ কাজ করতে গিয়ে কোনো দুর্বলতা ধরা পড়লে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে। কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়ের সহযাত্রী হিসেবে কাজ করতে চায়।সভায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রকল্প এগিয়ে নিতে সবাইকে সহায়তার আহ্বান জানান কমিটির সভাপতি।অধিদপ্তরের নেটওয়ার্কিং প্রকল্পের কার্যক্রম তদন্ত প্রতিবেদন-পরবর্তী সভায় উপস্থাপন করতে এবং অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় সাংসদদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় কমিটির সভায়।এ ছাড়া অধিদপ্তরের আওতায় শূন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি এক সপ্তাহের মধ্যে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা এবং গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে বাংলাদেশের প্রতিবন্ধী প্রতিযোগীরা সাফল্য পাওয়ায় তাঁদের ধন্যবাদ জানানো হয়।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জাতীয় সংসদের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সভায় অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, কমিটির সদস্য মাহাবুব আরা বেগম গিনি, মিজানুর রহমান খান, শফিকুল আজম খান, গোলাম ফারুক খন্দকার, তালুকদার মো. তৌহিদ জং ও কবিরুল হক।