সহজডটকম ও প্রথম আলোর করপোরেট চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান সহজডটকম ও দেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক প্রথম আলোর মধ্যে গত বৃহস্পতিবার একটি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় এখন থেকে প্রথম আলো তার প্রয়োজনে সহজডটকমের মাধ্যমে দেশের যেকোনো গন্তব্যের জন্য বাসের টিকিট সংগ্রহ করবে। গতকাল প্রথম আলোর কারওয়ান বাজারের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম আলোর পক্ষে প্রশাসন বিভাগের প্রধান শেখ জামাল আখতার ও সহজডটকমের পক্ষে হেড অব চ্যানেল সেলস মো. সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ জসিম উদ্দিন, সহজডটকমের হেড অব করপোরেট সেলস মুরাদ হাসান খুরশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।