সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনী বিডি উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার সহপাঠীর ছুরিকাঘাতে সুমন মিয়া (১৪) নামের দশম শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে। সে বরকুল গ্রামের আবুল কালামের ছেলে।
এ সময় ছুরিকাঘাতে তার অপর দুই সহপাঠী নান্দিয়াসাঙ্গুন গ্রামের মনির হোসেনের ছেলে তুষার মিয়া (১৫) ও আফসার উদ্দিনের ছেলে তুষার মিয়া (১৫) আহত হয়। বেলা একটার দিকে ওই বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। হামলাকারীকে গণপিটুনির সময় পুলিশ আহতাবস্থায় উদ্ধার করে। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীর এলোপাতাড়ি লাঠির আঘাতে শ্রীপুরের ইউএনও, থানার এএসপি, ওসি ও এক এসআই আহত হন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজীজ হায়দার ভূঁইয়া জানান, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।