প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষাকেন্দ্রে শিক্ষকের হাতে শ্লীলতাহানির শিকার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। গতকাল সোমবার ঘুড়কা ইউনিয়নে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাঁরা সহমর্মিতা প্রকাশ করেন। উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামানের নেতৃত্বে নিজেরা করির অঞ্চল সমন্বয়কারী আছাবুর রহমান, প্রশিকার এলাকা সমন্বয়কারী আবদুল করিম, দীপশিখার প্রকল্প ব্যবস্থাপক এরশাদ আলী প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি