সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সব ধরনের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে গতকাল রোববার তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ দুটি দেশের একত্রে কাজ করারও সুযোগ আছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় মার্কিন রাষ্ট্রদূত শুরুতেই শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান।