সহযোগিতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান হরতাল-অবরোধে নাশকতা ঠেকাতে গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম সবার সহায়তা কামনা করেন। হরতাল-অবরোধে সহিংসতা, পেট্রলবোমা হামলা, অপরিচিত লোকের আগমন, বোরো মৌসুমে সেচকাজে ব্যবহৃত ইঞ্জিন চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে গোপনে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলমের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।