প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকেরা দেশের খাদ্যনিরাপত্তা দিতে নিরলসভাবে পরিশ্রম করছেন। কিন্তু সব সময় ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন তাঁরাই। তাই কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করার সঙ্গে সঙ্গে বিপণনে কৃষকদের সহযোগিতা দেওয়া দরকার। ইউএসএইডের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রাইস ভ্যালু চেইন (বিআরভিসি) প্রকল্পে উদ্যোগে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বরিশাল নগরের বিডিএস সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কৃষক, উপকরণ সরবরাহকারী, ক্রেতা, মিল মালিক, উদ্যোক্তা, দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।