প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুল আমিন মাকসুদ ওরফে বরিশাইল্লা মাকসুদ হত্যা মামলায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোসলেহ উদ্দিন ওরফে মশুকে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ।গাজীপুরের জয়দেবপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গতকাল শুক্রবার মশুকে গাজীপুর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আগামীকাল রোববার শুনানির দিন ধার্য করে মশুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জে মাকসুদের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য মশুকে আটক করে পুলিশ। পরে তাঁকে মাকসুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, রিমান্ডে নিয়ে মশুকে জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে।