সহযোগীদের খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে মুদ্রাসহ গ্রেপ্তার হওয়া বিমানবালার সহযোগীদের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। গতকাল রোববার গ্রেপ্তার হওয়া তাঁর এক সহযোগীকে রিমান্ডে নিয়েছে পুলিশ।গত ২৯ সেপ্টেম্বর বিমানবন্দরে আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার হন বাংলাদেশ বিমানের বিমানবালা কামরুন্নাহার (৩৩)। পরে তাঁর তথ্যমতে শফিউল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন সালেহ আহমেদ চৌধুরী জানান, কামরুন্নাহারের কাছে ঢাকার কয়েকজন ব্যবসায়ী ও মুদ্রা ব্যবসায়ীর নাম পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।