সহরায় পরবে মাতোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল গ্রামগুলোতে এখন সহরায় পরবের (উৎসবের) ধুম। এ পরবকে তারা ‘বাঁধনা পরব’ও বলে থাকে।
এ উৎসবে পরিবারের মেয়েদের নিমন্ত্রণ করা অপরিহার্য। বাঁধনা পরব পরিবারের মেয়েদের সঙ্গে স্বজন ও পাড়া-প্রতিবেশীর প্রীতির বন্ধন অটুট রাখতে বিশেষ ভূমিকা রাখে। পৌষ ও মাঘ মাসে এই উৎসব উদ্যাপন করে সাঁওতালেরা। এ পরবের নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই। গ্রামের মোড়লদের নিয়ে সভা করে উৎসবের দিন ঠিক করা হয়। তাই একেক গ্রামে একেক সময় এই উৎসব উদ্যাপিত হয়।