সহস্রাধিক আমগাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ী এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে এক কৃষকের সহস্রাধিক আমগাছ কেটে ফেলেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এর প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও স্থানীয় কৃষকেরা রামগড় উপজেলার জালিয়াপাড়ায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ফেনী-ঢাকা সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।

ঘটনার খবর পেয়ে গতকাল সকালে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পর বেলা ১১টায় ঘটনার প্রতিবাদে তাঁরা কাটা গাছের গুঁড়ি রাস্তায় ফেলে খাগড়াছড়ি-ফেনী-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, সদস্য মো. ইউসুফ পাটোয়ারী, জেলা শাখার সদস্য সোহেল রানা, শাহদাত হোসেন, সালমা আক্তার, গুইমারা থানা শাখার সদস্য খায়রুল ইসলাম প্রমুখ। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ জানিয়েছেন, একটি চিহ্নিত গোষ্ঠী চাঁদাবাজির লক্ষ্যে এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে।