সহস্রাধিক ছাত্রের ইভ টিজিং না করার শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে ইভ টিজিংয়ের মতো ঘৃণ্য অপরাধ থেকে নিজেকে বিরত রাখব।’ গতকাল রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্র এভাবে ইভ টিজিং না করার শপথ নিয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের এ শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞা। অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কে এম আলী আজম। জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চবিদ্যালয়, গ্রিনভিউ উচ্চবিদ্যালয়, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়, নামোশঙ্করবাটি উচ্চবিদ্যালয়সহ ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্র এ শপথ অনুষ্ঠানে অংশ নেয়। এর আগে সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি ইভ টিজিংবিরোধী শোভাযাত্রা বের করা হয়।