সহস্রাধিক পরিবার উচ্ছেদ-আতঙ্কে
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর তীরবর্তী বন্যানিয়ন্ত্রণ বাঁধের কোলে আশ্রিত লোকজনকে সাত দিনের মধ্যে অন্যত্র সরে যাওয়ার নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নোটিশ অনুযায়ী আজ শুক্রবারের মধ্যে নিজ উদ্যোগে বাঁধের কোল থেকে বসতবাড়ি সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযান চালানো হবে৷ ইতিমধ্যে নোটিশ হাতে পেয়ে পৌনে তিন শ পরিবারে উচ্ছেদ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, ‘একটি প্রকল্পের অধীনে নতুন ওই বাঁধের নির্মাণকাজ চলছে৷ ঠিকাদাির প্রতিষ্ঠান কাজ হস্তান্তরের আগেই বাঁধটি অনেকটা বেদখল হয়ে যায়। বাঁধ দখল করে কয়েক শ ঘরবাড়ি তোলা হয়। অথচ বাঁধের দুই পাশে ঘাস লাগানো, গাছ লাগানোসহ অনেক কাজ এখনো বািক৷ আগামী জুনের মধ্যে কাজ শেষ করতে হবে৷ বাঁধের দুই পাশে বসতঘর থাকলে গাছ ও ঘাস লাগানো সম্ভব নয়। এ জন্য পাউবো থেকে সাত দিনের সময় বেঁধে দিয়ে ২৭০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়, অর্থাৎ ৯ মে শুক্রবারের মধ্যে স্ব-উদ্যোগে বসতবাড়িসহ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় প্রশাসনের সহযোিগতায় উচ্ছেদ অভিযান চালানো হবে।’
আশ্রিত লোকজন অভিযোগ করেন, পুরোনো বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ায় সহস্রািধক পরিবার ঠিকানাহীন হয়ে পড়ে। এ সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রতিটি পরিবারের কাছ থেকে সাত-আট হাজার টাকা করে চাঁদা নিয়ে নতুন বাঁধের ধারে বসত গড়ার জায়গা করে দেয়। এরপর মাস দেড়েক আগে সহস্রাধিক পরিবার নতুন ঠিকানা খুঁজে পায়। কিন্তু বাঁধের ধারে বসতঘর তোলার পরেই পাউবো নোটিশ পাঠানো শুরু করে৷
বাঁধে আশ্রিত সোনাভান বিবি বলেন, ‘নদী হামাকেরে ঠিকানা কারে লিচে। এই বাঁধই হামাকেরে একন ঠিকানা। হামরায় জান দিমু, তবুও এই আশ্রয় ছাড়মো না। সরকার হামাকেরে স্থায়ী ঠিকানা খুঁজে দেক, হামরায় বাঁধ ছাইড়ে দিমো।’
সারিয়কান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, ‘পুনর্বাসন না করে এভাবে উচ্ছেদ করা হলে নদীগর্ভে ঠিকানা হারানো মানুষজন স্থায়ীভাবে ঠিকানাহীন হয়ে পড়বে।’
গত রোববার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দফায় দফায় যমুনাগর্ভে ভিটেমাটি হারানো সারিয়াকান্দি উপজেলার নদীপাড়ের সহস্রািধক গৃহহীন পরিবার কুতুবপুর ইউনিয়নের নিজকর্ণীবাড়ি-চন্দবাইশা পুরোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধে এত দিন আশ্রয় নিয়েছিল। গত বর্ষায় এই বাঁধটি ভাঙনের মুখে পড়লে এখানে আশ্রিত লোকজন বসতবাড়ি সরিয়ে নির্মাণাধীন নতুন রৌহদহ-কুতুবপুর বাঁধে চলে যেতে থাকে৷ একপর্যায়ে পুরোনো বাঁধটির সিংহভাগ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পুরোনো বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে গৃহহীন সহস্রািধক পরিবার নতুন করে এই বাঁধের ধারে বসতি স্থাপন করে ঠিকানা করে নেয়। এসব পরিবারের সদস্যদের বেিশর ভাগেরই পেশা দিনমজুির।
পাউবো সূত্র জানায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের আওতায় প্রায় দুই বছর ধরে সাত কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে তিন হাজার ৭০০ মিটার দীর্ঘ ওই নতুন বন্যানিয়ন্ত্রণ বাঁধের নির্মাণকাজ চলছে। আগামী জুন মাসে বাঁধের নির্মাণকাজ পুরোপুরি সম্পন্ন হবে৷