প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট কারাগারে আটক ৫৮ জন ভারতীয় জেলেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সদস্যরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে বন্দী জেলেদের প্রত্যেককে ১০টি বিভিন্ন পণ্যের একটি করে প্যাকেট দেন। বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে গত ডিসেম্বরে বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ভারতীয় ওই জেলেরা কারাগারে রয়েছেন।