সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবন্ধীদের মধ্যে আয় বৃদ্ধি ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ওই উপকরণ বিতরণ করা হয়। স্থানীয় কৃষাণ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুণ কুমার দত্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন প্রতিবন্ধীর একজনকে হুইলচেয়ার এবং বাকিদের একটি করে ছাগল দেওয়া হয়।