প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ স্থানীয় অসুস্থ মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খান পাঠানকে (বীর প্রতীক) আর্থিক অনুদান দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে তিনি শহরের খরপট্টি এলাকার বাসায় গিয়ে তাঁর হাতে ২৫ হাজার টাকার একটি চেক তুলে দেন। বর্তমানে নূরুল ইসলামের বয়স ৬৫ বছর। আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করতে পারছেন না। তিনি যুদ্ধের সময় ৩ নম্বর সেক্টরের অধীন আখাউড়া, তেলিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।