প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের দমনে প্রতিবেশী দেশ বাংলাদেশ, মিয়ানমার ও ভুটানের সহযোগিতা চেয়েছে দেশটি। গতকাল শুক্রবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিদ্রোহীদের খুঁজে বের করতে এবং দেশে ও দেশের বাইরে তাদের ঘাঁটি ধ্বংস করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’ গত মঙ্গলবার রাতে আসামের দুই জেলায় অস্ত্রধারীদের হামলায় ৬৫ জন নিহত হন।
রয়টার্স