সহায়তা পেল ২৭টি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারকে উপজেলা পরিষদের তহবিল থেকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে টাকা তুলে দেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান। এ উপলক্ষে এক সভায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মাহামুদা বেগম, হাড়িয়ারকুঠির ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম প্রমুখ।