সহায়তা পেলেন ইয়াসমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও সিরাজগঞ্জ জেলা পরিষদ এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ৪০ হাজার টাকার সহায়তা পেয়েছেন বগুড়ার ইয়াসমিন বিজলী। ইয়াসমিনের স্বামী হাসিবুল ইসলাম গত ৭ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা হামলায় নিহত হন।
হাসিবুল ট্রাকচালকের সহকারী ছিলেন। পাঁচ মাসের সন্তানকে নিয়ে ইয়াসমিন এখন বগুড়ায় বাবার বাড়িতে আছেন। প্রথম আলোয় গত শুক্রবার ‘দুমুঠো ভাতের সংগ্রাম’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ইয়াসমিনের অসহায়ত্বের বিষয়টি প্রশাসনের নজরে আসে। বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ইয়াসমিন বিজলীর হাতে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ গত রোববার ইয়াসমিনের হাতে আরও ১০ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে পাঠানো আরও ২০ হাজার টাকা গত সোমবার ইয়াসমিনকে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারিভাবে প্রতিশ্রুত অনুদানের এককালীন মোটা অঙ্কের টাকা যাতে ইয়াসমিন পান, সে উদ্যোগ নেওয়া হবে।