প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ৩ মার্চ পেট্রলবোমা হামলায় নিহত ট্রাকচালক এমরান হোসেন ওরফে শিপনের পরিবারকে ৫৫ হাজার টাকার চেক দিয়েছেন ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. সেলিম রেজা। এর আগে জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন দেন ২০ হাজার টাকা। ডিসি গতকাল শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামের বাড়িতে গিয়ে এমরানের স্ত্রী শাহনাজের হাতে চেক তুলে দেন। এ সময় ইউএনও আলমগীর কবির, উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।