সহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের আহমেদ
জুবায়ের আহমেদের বয়স মাত্র ছয় বছর৷ শরীয়তপুরের এই শিশু বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম পরিবারের সন্তান৷ এতটুকু বয়সেই জুবায়ের দুরারোগ্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত৷ দীর্ঘদিন ধরে ঢাকার শান্তিনগরে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে সে চিকিৎসাধীন৷ চিকিৎসকেরা জানান, তার চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন৷ কিন্তু শিশুটির বাবা বর্তমানে কর্মহীন৷ জুবায়েরের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে গেছেন তিনি৷ একই রোগে তাঁর বড় মেয়েটিও মারা গেছে৷ এ অবস্থায় ছেলের জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের আর্থিক সহায়তা চেয়েছে জুবায়েরের পরিবার৷ সাহায্য পাঠানোর ঠিকানা: অন্তু বেগম, হিসাব নম্বর: ১০২১২১০০০৪৯০৩৯, প্রিমিয়ার ব্যাংক, গুলশান শাখা, ঢাকা৷