প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলার দুটি ও কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে৷ গতকাল সকালে ওই ইউনিয়নগুলোর ক্ষতিগ্রস্ত ৩৬৬টি পরিবারকে চাল, আলু, চিড়া, গুড়সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া বলেন, চাপড়া সরমজানী ও পঞ্চপুকুর ইউনিয়নের ১৫৬টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে৷ কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদের পক্ষে ২১০টি পরিবারকে চিড়া, গুড় ও মুড়ি দেওয়া হয়েছে৷ এ ছাড়া স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরীর পক্ষ থেকেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে৷ নীলফামারী প্রতিনিধি