প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা কারিতাস, খ্রিষ্টান মিশন ও ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার বিকেলে উপজেলার দাওধারা কাটাবাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, দুই কেজি ডাল, তেলসহ তৈজসপত্র ও প্রয়োজনীয় সামগ্রী এবং হাতি তাড়াতে মশাল জ্বালানোর জন্য কেরোসিন দেওয়া হয়। এ সময় কারিতাসের আঞ্চলিক কর্মকর্তা অপূর্ব ম্রং, বারোয়ামারী খ্রিষ্টান মিশনের ফাদার মণীন্দ্র এন চিরান ও ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা উপস্থিত ছিলেন।