প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে বজ্রপাতে মারা যাওয়া পাঁচ জেলের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁদের মধ্যে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কায়সার জামিল। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের জেলে কানাই বর্মণ (৩০) ও যাদব বর্মণ (৩২), নাউজান গ্রামের জেলে দুলাল মিয়া (৪০) এবং চারটভাঙ্গা গ্রামের সবুজ দাস (৩৫) ও অতীন্দ্র চন্দ্র দাস (৪২) নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।