সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর ৬৩ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে গতকাল সোমবার দুপুরে শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। কৃষিতে জাতীয় পদকপ্রাপ্ত ঈশ্বরদীর সফল খামারি আকমল হোসেন তাঁর নিজ গ্রামের বাড়ি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কামালপুর খারজানি মোড়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সহায়তা দেন। খামারি আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক শেখ মহসীনসহ অন্যরা।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি