সহায়তা দিতে হাইতি গেছে আইসিডিডিআরবি চিকিৎসা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে কলেরা-মহামারিতে আক্রান্ত মানুষকে সেবা দিতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি দল গতকাল শনিবার ক্যারিবীয় দেশটির উদ্দেশে রওনা হয়েছে। আট সদস্যের দলটিতে আছেন চিকিৎসক, অণুজীববিশেষজ্ঞ ও সেবিকা। আইসিডিডিআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় প্যান-আমেরিকান হেল্থ অর্গানাইজেশন, যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং প্রজেক্ট হোপ—এই তিনটি সংস্থার মাধ্যমে তাদের দলটি কলেরা-আক্রান্তদের সেবা দেবে।