সহায়তা পেল নিহতের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে সম্প্রতি বজ্রপাতে নিহত ভাসানীগাঁও গ্রামের দিনমজুর ওয়াসিদ মিয়ার পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক ওয়াসিদের মা জায়রুন বিবির হাতে ২৫ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্পকুমার কানু প্রমুখ। গত শুক্রবার বিকেলে পদ্মছড়া চা-বাগান ফুটবল মাঠ এলাকায় বজ্রপাতে ওয়াসিদ মিয়ার মৃত্যু হয়।