সহায়তা পেলে সুস্থ জীবনে ফিরতে পারে নুরুন নাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জুরাইন আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুরুন নাহার (১১)। এই বয়সে তার নিশ্চিন্ত মনে স্কুলে যাওয়ার কথা। পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার কথা। কিন্তু অসুখ তার স্বপ্নের শৈশব কেড়ে নিয়েছে। সে রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন। তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চিকিত্সকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রায় এক লাখ টাকার প্রয়োজন, যা তার দরিদ্র বাবা নুরুল ইসলামের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সন্তানকে বাঁচাতে সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন নুরুল। সবাই সহায়তা করলে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে নুরুন নাহার। সাহায্য পাঠানোর ঠিকানা: নুরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪১৪৪৯১৮, জনতা ব্যাংক, লোকাল কার্যালয় ১, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০। বিজ্ঞপ্তি।