সহায়তা পেলেন দিনাজপুরে আট এসিডদগ্ধ
পুনর্বাসন, চিকিত্সা ও আইনি সহায়তার জন্য আটজন এসিডদগ্ধকে ৬৪ হাজার টাকা প্রদান করেছে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল দিনাজপুর জেলা কমিটি। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. আবদুল জলিল তাদের আর্থিক সহায়তার চেক তুলে দেন।এদের মধ্যে বোঁচাগঞ্জ উপজেলার রূপজান ১০ হাজার টাকা, সদর উপজেলার রামডুবি গ্রামের আবদুস সালাম আট হাজার, বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার রওশন আরা, চিরিরবন্দর উপজেলার জোত সাতনালা গ্রামের রশিদা ১০ হাজার, বীরগঞ্জ উপজেলার কল্যাণীহাট কাশিমপুর গ্রামের মোসাম্মত্ আলেয়া বেগম আট হাজার, বিরামপুর পৌর এলাকার কোহিনূর বেগম আট হাজার, ফুলবাড়ী উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মমতাজ বেগম পাঁচ হাজার ও পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর মাঝাপাড়া গ্রামের মোসাম্মত্ হাফিজা খাতুনকে পাঁচ হাজার টাকা পেয়েছেন। দিনাজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মীর মো. নজরুল ইসলাম ছাড়াও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, আরডিআরএসের কর্মকর্তা রাজিয়া খাতুন, এমবিএসকের কর্মকর্তা মোসাম্মত্ রুবিনা আক্তারসহ এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল দিনাজপুর জেলা কমিটির সদস্যরা চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।