সহায়তা পেলেন মালেকা বানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালেকা বানু
মালেকা বানু

সংবাদপত্রের পাতায় খবর প্রকাশের পর সহায়তা পেলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কাশিজুলি গ্রামের মালেকা বানু। তাঁর পাশে দাঁড়িয়েছেন শ্রীপুর উপজেলার ইউএনও রেহেনা আকতার। আজ শুক্রবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল হক ও সদস্য বাদল সরকারের মাধ্যমে তাঁর কাছে ঈদের জন্য চিনি, সেমাই, পোলাওয়ের চাল, সাবান ও ৬ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়।

আজ শুক্রবার দৈনিক প্রথম আলোতে ‘ঘরেই নেই আলো ঈদ আসবে কীভাবে’ শিরোনামে মালেকা বানুকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার প্রথম আলোকে বলেন, সংবাদটি দেখার পর পরই স্থানীয় চেয়ারম্যান ও সদস্যকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সকালেই ওই বৃদ্ধার বাড়িতে বয়স্কা ভাতার কার্ড, আর্থিক সহযোগিতা ও ঈদের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, মালেকা বানুর পরিবারের কেউ না থাকায় বয়স্কভাতার কার্ডে নমিনি দেওয়া যাচ্ছিল না। এ জন্য কার্ডটি সঠিক সময়ে তৈরি করা যায়নি। পরে জরুরি নির্দেশে স্থানীয় চেয়ারম্যানকে নমিনি করে বয়স্কভাতার কার্ড ইস্যু করা হয়েছে। ঈদের পর মালেকা বানুর ভাঙা ঘরের জায়গায় ভালো ঘর তুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
ঘরেই নেই আলো ঈদ আসবে কীভাবে