সহায়তা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর বাবা নুরুল ইসলামের মুদির দোকানের জন্য ৫০ হাজার টাকা মূল্যমানের পণ্য দেওয়া হয়েছে। ফেলানী হত্যা মামলার আইন সহায়তাকারী পিপি আব্রাহাম লিংকনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীরা এ পণ্যসামগ্রী দেন। সহায়তার মধ্যে রয়েছে চিনি, তেল, লবণ, চাল, কয়েক প্রকার ডাল, খাতা ও কলম। নুরুল ইসলাম বলেন, ‘ঈদের সময় এ সহায়তায় স্ত্রী ও সন্তানেরা খুশি হবে।’
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম