প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় মুক্তিযোদ্ধা পরিবারের ১০ সদস্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের ৩৬ জনের মধ্যে ৬৫ হাজার টাকাও সহায়তা দেওয়া হয়। জাতীয় মহিলা কল্যাণ সমিতির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক নগদ অর্থ-সহায়তা দেন। শাহিন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশিদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।