সহায়তা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বার্ড ফ্লুতে ক্ষতিগ্রস্ত হাঁস-মুরগি পালনকারী খামারি ও তাঁদের পরিবারের মধ্যে নগদ টাকা, মুরগি, খাবার ও ওষুধ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রাণিসম্পদ দপ্তর চত্বরে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী। ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবার এবং দুজন ক্ষুদ্র খামারিকে পুনর্বাসনে নগদ টাকাসহ ছয় লাখ ২১ হাজার টাকা মূল্যমানের ওষুধ, খাবার ও মুরগি সহায়তা দেওয়া হয়।