সহিংস ঘটনা তদন্তে কমিশন গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ২০০১ সালের অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সংঘটিত সহিংস ঘটনাগুলোর কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে সরকার তিন সদস্যের একটি জুডিশিয়াল তদন্ত কমিশন গঠন করেছে। খবর তথ্য বিবরণীর।সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে কমিশনের অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মনোয়ার হোসেন আকন্দ এবং বাংলাদেশ পুলিশের এসএস (সিআইডি) মীর শহীদুল ইসলাম।কমিশন চার মাসের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।