সহিংসতা এড়াতে হল ও ক্যাম্পাসে পুলিশি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতা এড়াতে দুটি আবাসিক হল ও ক্যাম্পাসে অভিযান চালিয়ে ছয় শিক্ষার্থী ও চার বহিরাগতকে আটক করেছে পুলিশ। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে গতকাল মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে মহানগর পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হয়েছে।রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদল প্রকাশ্যে অবস্থান নিতে শুরু করেছে। আগে থেকেই ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান থাকায় আধিপত্য বিস্তার নিয়ে যেকোনো সময় বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘বড় ধরনের সহিংসতার আশঙ্কা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মহড়া’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।শিক্ষার্থীরা জানান, গতকালও কয়েকজন শিবির কর্মীকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখা গেছে। তা ছাড়া ছাত্রদলের একটি অংশকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে অবস্থান নিতে দেখা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে ক্যাম্পাসে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা যায়। দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামানের নেতৃত্বে ক্যাম্পাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তারা সিনেট ভবনের পাশ থেকে চার বহিরাগতকে আটক করে। তাঁরা হলেন নগরের ছোট বনগ্রাম এলাকার জুয়েল রানা (১৬) ও ইসমাইল ইসলাম (১৮) এবং পুঠিয়া উপজেলার অলি আহমঞ্চদ (১৯) ও তারিকুল হাসান (২১)।নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ জানান, আটক হওয়া চারজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গত সোমবার রাত ১২টার দিকে হবিবুর রহমান ও নবাব আবদুল লতিফ হলে তল্লাশি চালায় পুলিশ। আবাসিক পরিচয়পত্র না থাকায় হবিবুর রহমান হল থেকে দুজন এবং আবদুল লতিফ হল থেকে চারজন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে মহানগর পুলিশ কমিশনার উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিনের সঙ্গে আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার নজরুল ইসলাম, ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর তারিকুল হাসান ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।