সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মজীনা।
তথ্যমন্ত্রীর সঙ্গে বেঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চলমান সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুই দলের মধ্যে সংলাপের ওপরও জোর দেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘একটা স্থায়ী সমাধান কীভাবে করা যায়, এ জন্য আমরা আলোচনা করেছি। আমরা এখনো মনে করি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করা দরকার। এখনো কিছু সময় আছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে অর্থবহ নির্বাচনের পথ বের করা যায়।’
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ নির্বাচনকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে ড্যান মজীনার বৈঠক করার কথা।