প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক সহিংসতামুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সেক্টর কমান্ডার্স ফোরাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী, খেলাঘরসহ বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে। দুপুর ১২টার দিকে গণজাগরণ মঞ্চের জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, সেক্টর কমান্ডার ফোরামের জেলা শাখার সভাপতি মঞ্জুর রহমান প্রমুখ।