সহিংসতা বন্ধে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধের বিষয়ে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) নূরুল ইসলাম। থানার ওসি রফিকুল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন জেন্ডার কর্মকর্তা রবিউল ইসলাম। সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। সমাজের সবার মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই ব্যাধি সহজেই দূর করা সম্ভব। বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। এ জন্য সবাই মিলে কাজ করতে হবে।