সহিংসতা বন্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতা বন্ধ ও ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে আজ বুধবার রাজধানীর কারওয়ানবাজারের বিজিএমইএ কার্যালয়ের সামনে মানববন্ধন করছে ব্যবসায়ী সংগঠনগুলো। তৈরি পোশাকশিল্প মালিকদের সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ মানববন্ধনের আয়োজন করেছে।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই মানববন্ধনে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কর্মসূচি শেষে তাদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দিতে যাবে।

মানববন্ধনে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘মানুষ মারা যায় কিংবা ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়—এমন কর্মসূচি আমরা চাই না।’